ডিন`স অ্যাওয়ার্ড পেলেন ঢাবির ৫৪ শিক্ষার্থী
২০১৩ সালের বিএস সম্মান পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় জীব বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৫৪ জন মেধাবী শিক্ষার্থীকে ‘ডিন`স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। এরমধ্যে ১৪ জন ছাত্র এবং ৪০ জন ছাত্রী এই অ্যাওয়ার্ড লাভ করেন।
বৃহস্পতিবার দুপুরে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।
জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। বিভাগীয় চেয়ারম্যানগণ অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন। ডিনস্ এ্যাওয়ার্ড আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকার ধন্যবাদ জ্ঞাপন করেন। অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সংগীতা আহমেদ ও মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আশীক মোহাম্মদ শিমুল অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন - হামিম তাবাস্সুম প্রভা, কাজী মো. জাহাঙ্গীর কবীর, মিথিলা চক্রবর্তী, মো. আরিফুর রহমান ভূঞা, মিশকাত জাহান, রিফাত আরা (মৃত্তিকা, পানি ও পরিবেশ), সারওয়ার হোসেন, সুকান্ত সাহা, সাইফুল ইসলাম, মো. আল-মামুন, মো. আবুল কাশেম, সায়েমা সাদিয়া (উদ্ভিদ-বিজ্ঞান), মন্দিরা মুকুটমনি, সানজিদা সুলতানা, শারমিন আকতার নিপা, সাবরিনা রহমান দিনা, পঙ্কজ কুমার দাস, মাইশা খায়ের নিমা, আমাতুন নাসির তমা, মম্তাহানা সুরভী, আসমা আকতার চৌধুরী, মুনতাসীর আকাশ, রেজওয়ানা হক, মারিয়া আকতার, মোসা. শামীমা আকতার, হাবিবা সুলতানা, খন্দকার আসিফ আহমেদ (প্রাণিবিদ্যা), তাসনিম আকতার নীলা, তানজিনা নূর হক, খাদিজা আকতার, সাদিয়া ইসফাত আরা রহমান (প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান), মোসা. নাসরীন নাহার (মনোবিজ্ঞান), রাম প্রসাদ চক্রবর্তী, জুথিকা মণ্ডল, উম্মে ছালমা সুমি, তাবাসসুম তাসমিন অরুনি, সাবরীন বাশার, আনিকা তাসনিম প্রতিতি, ইসরাত ফারহানা, শাকিলা সুলতানা, নুজহাত জেরিন, উম্মে খালিছা বিনতে আহমেদ, রিদওয়ান বিন রশিদ, অর্পিতা আদিত্য, হাজিকা তুজ-জোহুরা নাফিসা, মোসা. ফাতিমা খাতুন, মো. আবীর হোসেন, জান্নাত জাহান জামিনী, কাজী রাফিত অন্তরা (অণুজীব বিজ্ঞান), নুসরাত জাহান পুণম (মৎস্য বিজ্ঞান), আহমেদ ফয়সাল সুমিত, তমালিকা রহমত উল্লাহ, ইশরা মোহাম্মদ এবং সায়মা জেরিন (জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি)।
এমএইচ/এসএইচএস/আরআইপি