ঢাবি উপাচার্যকে প্রাণনাশের হুমকির নিন্দা বিভিন্ন সংগঠনের


প্রকাশিত: ০২:২৩ পিএম, ২১ মে ২০১৫

আনসারুল্লাহ বাংলা-১৩` টিম কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে প্রাণনাশের হুমকির ঘটনায় ক্ষোভ, নিন্দা এবং প্রতিবাদেও ঝড় উঠেছে চারদিকে। বিভিন্ন সংগঠন বিবৃতি দিয়ে এই ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তির নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে।

বিবৃতি দেয়া সংগঠনগুলো হলো-

ঢাকা বিশ্বিদ্যালয় শিক্ষক সমিতি


ঢাকা বিশ্বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয় জঙ্গি সংগঠনটি ইতোমধ্যে মুক্তমনা লেখক অভিজিত রায়, ওয়াশিকুর রহমান এবং অনন্ত বিজয় দাসের হত্যার দায় শিকার করেছে। তাই বিশিষ্টজনদের হত্যার হুমকি সহজভাবে দেখার কোন সুযোগ নেই।  দেশের স্বার্থে আমরা অবিলম্বে হুমকি প্রদানের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাই।

ঢাকা বিশ্বিদ্যালয় মুক্তিযোদ্ধা প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ড

ঢাকা বিশ্বিদ্যালয় মুক্তিযোদ্ধা প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ডের সদস্য সচিব মো: শাহজাহান হাওলাদার স্বাক্ষরিত এক বিবৃতিতে উপাচার্যের প্রাণনাশের হুমকির নিন্দা জানিয়ে হুমকিদাতাদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

ডিইউএমসিজেএএ

আনসারুল্লাহ বাংলা-১৩ টিম কর্তৃক ঢাবি উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে প্রাণনাশের হুমকির তীব্র ক্ষোভ, নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএমসিজেএএ)।

ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকসহ ১০ বিশিষ্টজনকে হত্যার হুমকি দেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন।

সংগঠনগুলো ঢাবি উপাচার্যের নিরাপত্তাও জোরদার করার দাবি জানান।

উল্লেখ্য বুধবার দুপুর সাড়ে ১১টায় ডাকযোগে পাঠানো এক চিঠিতে ঢাবি উপাচার্যসহ ১০ জনকে হত্যার হুমকি দেয় আনসারুল্লাহ বাংলা টিম-১৩।

এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে।

এমএইচ/এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।