খুবি চিকিৎসকের মাদার তেরেসা পদক লাভ


প্রকাশিত: ১১:৩৩ এএম, ০৯ জুন ২০১৫

চিকিৎসা সেবায় মাদার তেরেসা স্বর্ণপদক লাভের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের মেডিকেল অফিসার ডাক্তার গৌতম রায়কে মেডিকেল সেন্টারের পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে মেডিকেল সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক ডা. কানিজ ফাহমিদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার খান আতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. শেখ মো. রজিকুল ইসলাম এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টিপু সুলতান।  সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি প্রথমে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও তার পক্ষ থেকে ডাক্তার গৌতম রায়কে আন্তরিক ধন্যবাদ জানান।

পরে মেডিকেল সেন্টারের পক্ষ থেকে প্রদত্ত ক্রেস্ট ডা. গৌতম রায়ের হাতে তুলে দেন ট্রেজারার খান আতিয়ার রহমান। এসময় আরো বক্তব্য রাখেন ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মো. মোশাররফ হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী রেজিস্ট্রার এসএম মোহাম্মদ আলী। এসময় সংশ্লিষ্ট সেন্টারের ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলমগীর হান্নান/এসএস/আরআইপি/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।