ঢাবি’র শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে সান্ধ্যকালীন কোর্সে ভর্তি
২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) এক বছর/দু’বছর মেয়াদী এমএড (সান্ধ্যকালীন) কার্যক্রমে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
বিএড (সম্মান)/বিএড বা সমতুল্য ডিগ্রিপ্রাপ্ত অথবা ২০১৪ সালে উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারীগণ ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
আগামী ১১ জুন ২০১৫ বৃহস্পতিবার থেকে ৯ জুলাই ২০১৫ বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থিত সোনালী ব্যাংক হতে ব্যাংকের সকল কার্যদিবস ও নির্ধারিত সময়ে এক হাজার টাকা জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করা যাবে।
আবেদনপত্র পূরণ করে আগামী ৯ জুলাই ২০১৫ বৃহস্পতিবার বিকেল ৩টা ৩০মিনিট পর্যন্ত ইনস্টিটিউটের ১০৫ নং কক্ষে জমা দেওয়া যাবে। আগামী ১০ জুলাই ২০১৫ শুক্রবার সকাল ১০টায় আইইআর ভবনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি বিজ্ঞপ্তির পূর্ণবিবরণ ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট www.du.ac.bd এ পাওয়া যাবে।
এমএইচ/এসএইচএস/আরআই