কুবিতে ভর্তির আবেদনের সময় শেষ হচ্ছে আজ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক কুবি
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের সময়সীমা আজ রাত ১২টার দিকে শেষ হচ্ছে।

এর আগে গত ১ সেপ্টেম্বর (শনিবার) থেকে অনলাইনে আবদন প্রক্রিয়া শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর (রোববার) রাত ১২টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়।

ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির আইটি সেলের প্রধান কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাছান রাজু জানান, শনিবার পর্যন্ত এ বছর ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য প্রায় ৫৬ হাজার আবেদন জমা হয়েছে। এছাড়া আবেদনের জন্য এ বছর সময় বাড়ানো হবে না বলেও জানান তিনি।

এ বছরের ভর্তি পরীক্ষা এ, বি এবং সি এই তিনটি ইউনিটের অধীনে আগামী ৯ ও ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার আবেদন, আসন বিন্যাস, ফলাফল সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cou.ac.bd)তে জানা যাবে। এছাড়া হেল্পলাইনের (০১৫৫৭ ৩৩০৩৮১-৮২) মাধ্যমেও শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য জানতে পারবেন।

রিদওয়ানুল ইসলাম/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।