রাজবাড়ীতে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ি
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ১০ নভেম্বর ২০২৫

রাজবাড়ীতে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেকের ২০ হাজর করে জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে রাজবাড়ী অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক অশোক কুমার এ রায় দেন। রায় ঘোষণার সময় আট আসামি উপস্থিত ছিলেন। বাকি দুজন পলাতক রয়েছে।

দণ্ডিতরা হলো, মিরাজ মৃধা (পলাতক), সাঈদ মৃধা, মনিরুল শেখ, আশরাফুল শেখ, আশরাফ শেখ, আছাদ শেখ, দিলু মৃধা, তোফাজ্জেল ওরফে তোফা, মাহাতাব শেখ, ঠান্ডা মৃধা(পলাতক)।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৬ জুন পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের জাগিরমালঞ্চি গ্রামের বাসিন্দা কৃষক আব্দুল সাত্তার মৃধাকে জমি সংক্রান্ত বিরোধের জেরে জবাই করে হত্যা করা হয়। পরদিন নিহতের স্ত্রী পাংশা মডেল থানায় ১৭ জনকে আসামি করে মামলা করেন। তদন্তকারি কর্মকর্তা ১৫ জনের নামে চার্জশিট দেন। আদালত দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুর রাজ্জাক (২) বলেন, রায়ে আমরা সন্তষ্ঠ। রায় ঘোষণার সময় দুই আসামি ছাড়া বাকিরা উপস্থিত ছিলো।

রুবেলুর রহমান/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।