গাজীপুরে অবৈধ ওষুধ কারখানাকে জরিমানা


প্রকাশিত: ১০:৪২ এএম, ২৭ জুন ২০১৬

গাজীপুরে একটি অবৈধ ওষুধ কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে র‌্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ এ জরিমানা আদায় করেন।

গাজীপুর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মো. জহিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরীর পশ্চিম বিলাশপুর এলাকায় সেফটি হেলথ নামক একটি অবৈধ ওষুধ কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এসময় ওই কারখানার মালিক মারুফ হাসানকে আড়াই লাখ টাকা জরিমানা এবং ৫ লক্ষাধিক টাকা মূল্যের ভেজাল ওষুধ সামগ্রী পুড়িয়ে দেয়া হয়।

তিনি আরো জানান, এ কারখানাটি ৩-৪ মাস ধরে অবৈধভাবে বিলাশপুর এলাকায় কারখানা স্থাপন করে ওষুধ তৈরি করে তা বাজারজাত করে আসছিল। পরে কারখানাটি সিলগালা করে দেয়া হয়।

আমিনুল ইসলাম/এফএ/এমএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।