ফাঁসির দণ্ড থেকে মুক্ত হয়ে ভোটার লাইনে এটিএম আজহার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ভোটার লাইনে এটিএম আজহার

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ড থেকে মুক্তি পেয়ে ১৭ বছর পর ভোট দিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে দশটার দিকে বদরগঞ্জ পৌর এলাকার বালুয়া ভাটা নেহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। এর আগে ভোটারদের লাইনে প্রায় আধা ঘণ্টা দাঁড়িয়ে অপেক্ষা করেন জামায়াতের এই নেতা।

ভোট প্রদান শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করে এটিএম আজহারুল ইসলাম বলেন, এটাতো ১৭ বছর পরের ভোট। ১৫ বছরতো জেলেই ছিলাম। আর বাইরেতো অনেকেই ভোট দিতে পারেনি। এজন্য অত্যন্ত আনন্দিত খুশি যে, জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারছে।

ফাঁসির দণ্ড থেকে মুক্ত হয়ে ভোটার লাইনে এটিএম আজহার

রংপুরের তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত আসন নং-৩। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৯৮১ জন।

বিএনপির মোহাম্মদ আলী সরকার, জাতীয় পার্টির আনিছুল ইসলাম মন্ডল ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামসহ পাঁচজন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই উপজেলার ১৩৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

জিতু কবীর/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।