জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি প্রার্থী সরোয়ার 

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০২:৫৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬
অ্যাড. মো. মজিবর রহমান সরোয়ার ছবি: জাগো নিউজ

বরিশাল-৫ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. মো. মজিবর রহমান সরোয়ার বলেছেন, এখন পর্যন্ত ভোট সুষ্ঠভাবে হচ্ছে। তবে সার্ভার ধীর গতিতে কাজ করায় কিছুটা বিলম্ব এবং ভোটারদের অসুবিধা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় নগরীর কাউনিয়া সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মজিবর রহমান সরোয়ার আরও বলেন, জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে ভালো এবং ভোট শান্তিপূর্ণভাবে চলছে।

সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টার মধ্যে বরিশালজুড়ে ১৫ থেকে ২০ শতাংশ ভোট পড়েছে। পরে বেলা ১২টা পর্যন্ত ৩২ থেকে ৩৯ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন বরিশালের রিটার্নিং অফিসার খায়রুল আলম সুমন। তিনি বলেন, দুর্গম এলাকায় ভোটার উপস্থিতি কিছুটা কম, তবে সেখানেও ভোটগ্রহণ চলছে।

নির্বাচনের পরিবেশ ভালো উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, এখন পর্যন্ত কোনো বড় সমস্যা দেখা যায়নি। দুই-একটি ছোট সমস্যা সৃষ্টি হলে তা সঙ্গে সঙ্গে সমাধান করা হচ্ছে।

এইচআরএস/ওএফএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।