ইয়াবাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার


প্রকাশিত: ০৬:২৯ এএম, ২৫ জুলাই ২০১৬

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে শহর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফিরোজুল ইসলাম ওরফে ফিরোজ হত্যা মামলার আসামি ও আন্তঃজেলা মাদক ব্যবসায়ী মাঈনুদ্দিনকে গ্রেফতার করেছে।  এ সময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতার মাঈনুদ্দিন সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের আনন্দপুর গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে রোববার গভীর রাতে ডিবির এসআই শাহ কামাল আকন্দ ও এসআই সহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে কালিরবাজার এলাকায় মাঈনুদ্দিনের মালিকানাধীন মার্কেটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় মাঈনুদ্দিনের স্বীকারোক্তি মোতাবেক তার অফিস কক্ষে রাখা একটি চার্জার লাইটের ভেতর থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ বিষয়ে সোমবার সকালে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।  

কামাল উদ্দিন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।