গাজীপুর মহিলা আ.লীগের সভাপতি রীনা সম্পাদক পলি


প্রকাশিত: ১১:৪৫ এএম, ৩১ জুলাই ২০১৬

গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের ৭১ সদস্যের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে অ্যাড. রীনা পারভীনকে সভাপতি ও হালিমা আক্তার পলিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুন নেছা মোশারফ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খান গত ২৫ জুলাই ওই কমিটি অনুমোদন করেন।

এর আগে গাজীপুর আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী অ্যাড. আ ক ম মোজাম্মেল হক ওই কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করেন।

নবগঠিত কমিটিতে নার্গিস হায়দার, রেবেকা সুলতানা, মমতাজ কামাল, শর্মিলী, কামরুন্নাহার রীনা, সুরাইয়া বেগম ও অ্যাড. শাহিদা বেগমকে সহ-সভাপতি, লুৎফুন্নাহার, উম্মে কুলসুম শিল্পী ও ফৌজিয়া রহমানকে যুগ্ম সম্পাদক করা হয়েছে।

আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।