কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার


প্রকাশিত: ১০:৪৬ এএম, ১২ আগস্ট ২০১৬

কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মালামাল উদ্ধার করা হয়েছে। জেলার ভারত সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে শুক্রবার ভোরে বিজিবি এসব মাদকদ্রব্য ও বিভিন্ন মালামাল উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মালামালের মূল্য ১০ লাখ ২৪ হাজার টাকা।

জানা যায়, বিজিবির একাধিক দল শুক্রবার ভোরে চৌদ্দগ্রাম উপজেলার বৈদ্ধেরখিলসহ ভারত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা, হুইস্কি, ফেনসিডিল, স্টেরয়েড ট্যাবলেট, নেশা ও যৌন উত্তেজক ট্যাবলেটসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে বিজিবি। তবে চোরাচালানের সঙ্গে জড়িত কেউ গ্রেফতার হয়নি।

comilla

১০-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান জানান, দুপুরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে ও অন্যান্য মালামাল কাস্টমস অফিসে জমা রাখা হয়েছে।  

কামাল উদ্দিন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।