কুমিল্লায় প্রতিপক্ষের হামলায় দুইজন নিহত


প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ১২ আগস্ট ২০১৬

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ধনাইতরীতে বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন- ধনাইতরী গ্রামের আলেক হোসেনের ছেলে জামাল হোসেন (৪৫) ও একই গ্রামের আমির হেসেনের ছেলে গিয়াস উদ্দিন (৪৫)।

স্থানীয় সূত্র জানায়, ধনাইতরী গ্রামে প্রতিবেশী ফরিদ মিয়াদের সঙ্গে জামাল হোসেনের পারিবারের বাড়ির রাস্তা নিয়ে মামলা চলেছে। মামলায় ফরিদ মিয়ার পরিবারের কয়েকজন জেলে খাটে। সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়ে বাড়িতে এসে শুক্রবার রাতে বাড়ির অদূরে জামাল হোসেন ও গিয়াস উদ্দিনের উপর তারা হামলা চালায়। এতে ঘটনাস্থলে জামাল হোসেন মারা যান এবং আহত গিয়াস উদ্দিনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম জানান, রাস্তা নিয়ে বিরোধের জের ধরে হামলায় দুইজন নিহত হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

মো. কামাল উদ্দিন/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।