না.গঞ্জে সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক গ্রেফতার


প্রকাশিত: ০৪:৪০ এএম, ১৪ আগস্ট ২০১৬

প্রায় ২৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নারায়ণগঞ্জের সোনালী ব্যাংকের মহিলা শাখার সাবেক ব্যবস্থাপক আব্দুস সামাদকে গ্রেফতার করেছে দুদক।

শনিবার রাতে শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করার পর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুর রাজ্জাক।

শাহাদাত হোসেন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।