কুমিল্লায় ট্রাকচাপায় বৃদ্ধ নিহত


প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১৪ আগস্ট ২০১৬

কুমিল্লায় ট্রাক চাপায় আ: হামিদ (৫৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার নিমসার বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আ: হামিদ বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের হালগাও গ্রামের বাসিন্দা।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশীদ জানান, সন্ধ্যার দিকে পথচারী আবদুল হামিদ নিমসার বাজার এলাকা দিয়ে রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মো. কামাল উদ্দিন/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।