কুমিল্লায় সুবিদ আলীর বিচার দাবি : কুশপুত্তলিকা দাহ


প্রকাশিত: ১২:৪৬ পিএম, ১৮ আগস্ট ২০১৬

ঢাকার একটি অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি বলায় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা দাউদকান্দি আসনের সংসদ সদস্য সুবিদ আলী ভূইয়ার বিচার দাবি করেছেন কুমিল্লার তরুণ আইনজীবীরা। এসময় তার কুশপুত্তলিকা দাহ করা হয়।

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেন আইনজীবীরা।

এ বিষয়ে ওই কর্মসূচির উদ্যোক্তা ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আনিসুর রহমান মিঠু বলেন, সুবিদ আলী ভূইয়া বিএনপির প্রেতাত্মা। তিনি জিয়াকে দেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করে সংবিধানের অবমাননা করেছেন। তিনি খালেদা ও তারেক রহমানের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন।

তিনি আরো বলেন, সুবিদ আলী ভূইয়াকে আওয়ামী লীগ ও সংসদ থেকে বহিষ্কার করতে হবে। এছাড়া তাকে বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় কুমিল্লা থেকে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেয়া হবে।

কামাল উদ্দিন/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।