বেনাপোল পাঠবাড়ি আশ্রমে ভারতীয় হাইকমিশনের দুই সেক্রেটারি


প্রকাশিত: ১০:১১ এএম, ২৩ আগস্ট ২০১৬

যশোরের বেনাপোলের নামাচার্য হরিদাস ঠাকুরের পাঠবাড়ি আশ্রম পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি রামাকান্ত গুপ্তা ও সেকেন্ড সেক্রেটারি শ্রীমতি মানস স্মৃতি।

সোমবার বিকেলে আশ্রমের সেবাইতসহ নেতৃবৃন্দ তাদের স্বাগত জানান।

তারা আশ্রমের মিউজিয়াম, পাতাল মন্দির, নিতাই-গৌর মন্দির, হরিদাস ঠাকুরের সাধন কুঠির ও মাধবিলতা বৃক্ষ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। তারা হরিদাস ঠাকুরের পাঠবাড়ি আশ্রমের মধ্যে সাড়ে ৫শ বছরের পুরনো সিদ্ধ তমাল বৃক্ষ ও সিদ্ধ মাধবীলতা বৃক্ষ দেখে মুগ্ধ হন। এই বৃক্ষতলে হরিদাস ঠাকুর ধ্যানে মগ্ন থাকতেন বলে জানা গেছে।
 
এসময় আরো উপস্থিত ছিলেন যশোরের সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা, আশ্রমের পরিচালনা পরিষদের সহ-সভাপতি তাপস বিশ্বাস, জগদীশ স্বর্ণকার, বিকাশ স্বর্ণকার, যুগ্ম-সম্পাদক সুকুমার দেবনাথ, সাংগঠনিক সম্পাদক জয়দেব সিংহ, দফতর সম্পাদক উজ্জল বিশ্বাস, গ্রন্থাগার সম্পাদক বিকাশ আইচ, শেখরদাস, বাবুলাল বিশ্বাস, সামন্ত দেবনাথ, সুমন দেবনাথ, রমেশ রায়, অভিজিৎ স্বর্ণকার ও আশ্রমের সেবাইত।

জামাল হোসেন/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।