বেনাপোলে অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষতি


প্রকাশিত: ১১:০৯ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৬

বেনাপোল পৌর এলাকার একটি মুদি দোকানে আগুন লেগে সব মালপত্র পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক।

বৃহস্পতিবার রাতে পৌরসভার বড়আঁচড়া মোড়ে সামাদ মার্কেটে রাসেল স্টোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দোকান মালিক আরাফাত রহমান জানান, তিনি বুধবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। রাত ৩টার দিকে কোনো কারণে দোকানে আগুন লাগে। পরে স্থানীয়ভাবে আগুন নেভানো হয়। তার দাবি, দোকানের সব মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ মোকলেসুর রহমান অগ্নিকাণ্ডে ক্ষতির বিষয়টি নিশ্চিত করে বলেন, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

মো. জামাল হোসেন/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।