টঙ্গীতে কারখানায় আগুনের ঘটনায় তদন্ত কমিটি


প্রকাশিত: ০৫:১১ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৬

গাজীপুরের টঙ্গীর বিসিক মোড়ে শনিবার সকালে কারখানায় বয়লার বিস্ফোরণে ১৫ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলামকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর জেলা প্রশাসন।

আগামী ১৫ কার্যদিবসের মধ্যে গাজীপুর জেলা পরিষদে এ তদন্তের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, শনিবার সকালে গাজীপুরের টঙ্গীর বিসিক মোড়ে একটি শিল্প কারখানায় বয়লার বিস্ফোরণে এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় অর্ধশত।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।