টঙ্গীতে বয়লার বিস্ফোরণ : উদ্ধারকাজে সেনাবাহিনী


প্রকাশিত: ০৬:২৯ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৬

গাজীপুর মহানগরীর টঙ্গী বি‌সিক এলাকায় ট্যাম্পাকো কারখানায় উদ্ধারকাজে যোগ দিচ্ছে সেনাবাহিনী। রোববার রাত পৌনে দশটার দিকে সেনাবাহিনীর একটি দল সেখানে পৌঁছে। তারা কারখানা‌টির বি‌ভিন্ন দিক ঘু‌রে দে‌খেন। উদ্ধার কা‌জে কি ধর‌ণের যন্ত্রপা‌তির প্র‌য়োজন হ‌বে তার ধারণা নি‌য়ে‌ছেন।

এ‌দি‌কে কারখানাটিতে শ‌নিবার বিস্ফোরণের পর আগুনের ঘটনায় রোববার আরও চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে।

উদ্ধার কা‌জে সেনাবা‌হিনীর যোগ দেয়া প্রস‌ঙ্গে গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম বলেন, উদ্ধার কাজে সেনাবাহিনী যোগ দিচ্ছে। সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। উপযুক্ত সম‌য়ে তারা কাজ শুরু কর‌বে।

এদিকে বিকেল সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, কারখানার কিছু অংশের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ওই সব জায়গায় ডাম্পিং করা হচ্ছে। আর যেসব স্থানে ধোঁয়া বের হচ্ছে, সেগুলো নেভানোর কাজ চলছে। গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মী, ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ উদ্ধারকাজ চালাচ্ছে।

আগুন নেভাতে পালাক্রমে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট।

টঙ্গীর বিসিক শিল্পনগরীতে অবস্থিত এই কারখানায় শনিবার সকালে আগুন লাগে। গতকাল ২৪ জনের মৃত্যু হয়। আজ ওই দুর্ঘটনায় দগ্ধ রিপন দাস (৩৫) নামের এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর বিকেলে চারজনের লাশ উদ্ধার করা হয়।

কারখানার ভিতর আ‌রো মর‌দেহ র‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌ছেন এক উদ্ধার কর্মী। ত‌বে ভবন‌টি ধ্ব‌সে পড়ার ভ‌য়ে স্বেচ্ছা‌সেবী উদ্ধারকারীরা উদ্ধার কা‌জে অংশ নি‌তে পার‌ছে না।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।