আ.লীগের জাতীয় কাউন্সিল ঘিরে যশোরে বিশাল মিছিল


প্রকাশিত: ১০:০৪ এএম, ১৯ অক্টোবর ২০১৬

কেন্দ্রীয় কাউন্সিল সফল করার লক্ষ্যে যশোরে বিশাল আনন্দ মিছিল বের করেছে জেলা আওয়ামী লীগ। বুধবার দুপুরে শহরের নেতাজি সুভাষ চন্দ্র বোস সড়কের (গাড়িখানা) দলীয় কার্যালয়ের সামনে থেকে এ আনন্দ মিছিল বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয় মিছিলটি।

আনন্দ মিছিলের নেতৃত্বে ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, দফতর সম্পাদক মাহমুদ হাসান বিপু, মহিলা বিষয়ক সম্পাদক রোকেয়া পারভীন ডলি, আওয়ামী লীগ নেতা ইমাম হাসান লাল, কবিরুল আলম, এহসানুর রহমান লিটু, জেলা যুবলীগ সহসভাপতি সৈয়দ মেহেদি হাসান, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, যুবলীগ নেতা আজাহার হোসেন স্বপন প্রমুখ।

এদিকে আওয়ামী লীগের কাউন্সিল উপলক্ষে জেলাজুড়ে সাজসাজ রব। দলীয় কার্যালয়, বঙ্গবন্ধুর ম্যুরাল আলোকসজ্জা করা হয়েছে। প্রয়াত নেতাদের স্মরণে ব্যানার-ফেস্টুন টানানো হয়েছে শহরের মোড়ে মোড়ে।

আগামী ২২-২৩ অক্টোবর জাতীয় কাউন্সিলে যশোর থেকে ১২১ জন কাউন্সিলর ও ৩৬৩ জন ডেলিগেট অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মাহামুদ হাসান বিপু।

মিলন রহমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।