ময়মনসিংহে বন্দুকযুদ্ধে নিহত ১


প্রকাশিত: ০৩:২৯ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত `বন্দুকযুদ্ধে` একজন নিহত হয়েছেন। বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার সোহাগী বাজার রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম খোকন (৪২)। পুলিশের দাবি খোকন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।