শাহ আমানতে বিদেশি সিগারেট জব্দ


প্রকাশিত: ০১:৫৬ পিএম, ১২ এপ্রিল ২০১৫

শাহ আমানত বিমানবন্দর থেকে রোববার দুপুরে ২৮০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার।

তিনি বলেন, জব্দ সিগারেটগুলোর মধ্যে ২৩৫ কার্টন ছিল কালো ও ৪৫ কার্টন ডানহিল ব্রান্ডের।

সিগারেটগুলো বেনামে ভুয়া ঠিকানায় পাঠানোর উদ্দেশ্যে আনা হয়েছে। এব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওই শুল্ক গোয়েন্দা।

জেইউ/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।