আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
বরিশালের আগৈলঝাড়া উপজেলার পশ্চিম মোল্লাপাড়া গ্রামে পানিতে ডুবে অংকন হালদার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অংকন ওই গ্রামের সুমন্ত হালদারের ছেলে।
আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সেলিম মিয়া শিশুটির পরিবারের বরাত দিয়ে জানান, খেলতে গিয়ে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে উদ্ধার করে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এসএস/আরআইপি