বরিশালে কারেন্ট জাল বিক্রির অভিযোগে আটক ৩


প্রকাশিত: ০৭:৩০ এএম, ৩০ এপ্রিল ২০১৫

বরিশাল সদর উপজেলার লাহারহাট বাজার থেকে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে ১০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এ অভিযান চালানো হয়। আটকরা হলেন, সেলিম হাওলাদার, মাহমুদুল হাসান ও হেলাল উদ্দিন। এরা তিনজনই লাহারহাট বাজারের জাল বিক্রেতা।

বরিশাল সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুর রউফ মিয়া-এর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর হেসেন জানান, আটক তিন জনের দোকান থেকে ১০ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।