আশুলিয়ায় পোশাক শ্রমিকদের মানববন্ধন


প্রকাশিত: ০৬:৩৬ এএম, ০৪ মে ২০১৫

বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে সাভারের আশুলিয়ায় মানববন্ধন করেছে বীনাকো ফ্যাশন নীট ওয়্যারের শ্রমিকরা। সোমবার সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার ইউনিক বাসষ্ট্যান্ডে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় শ্রমিকরা মালিকপক্ষকে অবিলম্বে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা বীনাকো ফ্যাশন নীট ওয়্যার চালু করার দাবি জানান। তানা হলে সকল শ্রমিকদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, শ্রমিক বিক্ষোভের মুখে গত ২১ এপ্রিল আশুলিয়ার মুন্সীপাড়া এলাকার বীনাকো ফ্যাশন নীট ওয়্যার শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন না দিয়ে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ।

এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।