রংপুরে ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধার


প্রকাশিত: ০৬:৪৯ এএম, ০৪ মে ২০১৫

রংপুরে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ আমিনুল ইসলাম (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ এর একটি দল। রোববার সন্ধ্যায় নগরীর ভুরারঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আমিনুল ওই এলাকার মৃত আকবর আলীর ছেলে।

এদিকে সোমবার বেলা সাড়ে ১১ টায় র‌্যাব-১৩ কার্যালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিং-এ ইয়াবা উদ্ধারের বিষয়টি জানান র‌্যাব-১৩ এর পরিচালক কিসমত হায়াৎ।

তিনি জানান, ই্য়াবা ব্যবসায়ীর একটি সিন্ডিকেট দল নগরীর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা এনে রংপুর ও তার আশেপাশের এলাকায় সরবরাহ করে। এমন সংবাদের ভিত্তিতে রংপুর র‌্যাব-১৩ এর একটি দল রোববার সন্ধ্যা ৭ টার দিকে ইয়াবা ব্যবসায়ী আমিনুলের বাড়িতে অভিযান চালায়। এসময় ওই বাড়ি থেকে অভিনব কায়দায় বইয়ের ভিতরে ও বিভিন্ন প্যাকেটে মোড়ানো ২৩ হাজার ৩০০ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ৮৬ হাজার ৭৫০ টাকা উদ্ধার করে র‌্যাবের ওই দলটি।

তিনি আরো জানান, রংপুরে এই প্রথম অভিযান চালিয়ে ই্য়াবার সর্ববৃহৎ চালান উদ্ধার করেছে র‌্যাব। এছাড়া ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। এসময় র‌্যাব-১৩ এর ডিএডি মোকাদ্দেস আলীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।