রংপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩


প্রকাশিত: ১২:৪৭ পিএম, ২৪ মে ২০১৫

রংপুরে হাজিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। রোববার বিকেলে হাজিরহাটের পেট্রলপাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে রংপুর থেকে সৈয়দপুরগামী একটি যাত্রীবাহী বাস ওই এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাহিন্দ্র ও তারাগঞ্জগামী অপর একটি মাহিন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রর যাত্রী উত্তম মধ্যপাড়া এলাকার মোন্নাফ আলীসহ (৪৫) দুইজন নারী ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহত দুইজন নারীর নাম পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে মেডিকেলের কতর্ব্যরত চিকিৎসকরা জানিয়েছেন।

কোতয়ালি থানা পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।