রাজশাহীতে ফেনসিডিলসহ আটক ৫


প্রকাশিত: ০১:৩৪ পিএম, ২৪ মে ২০১৫

রাজশাহী নগরীতে ৪১৫ বোতল ফেনসিডিলসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৫। এ সময় একটি ট্রাক জব্দ করা হয়। রোববার দুপুরে নগরীর উপকণ্ঠ কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জের শফিকুল (১৯) ও আলমগীর হোসেন (২২), বহরমপুরের জনি মিয়া (২৩), চাঁপাইনবাবগঞ্জ সদর থানার শিহালী কলোনী গ্রামের আবদুল্লাহ (১৯), নরেন্দ্রপুর গ্রামের হুমায়ুন (৪২)।

র‍্যাব সূত্র জানায়, র‍্যাব-৫ রাজশাহীর সিপিএসসি রেলওয়ে কলোনি ক্যাম্পের সাদা পোশাকের একটি গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় গিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি চাল বোঝাই ট্রাক আটক করে তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ একটি ট্রাক, ১৫ হাজার কেজি চাউল, পাঁচটি মোবাইল সেট ও এক হাজার ৮০০ টাকা এবং একটি ট্রাক জব্দ করা হয়। আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।

শাহরিয়ার অনতু/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।