সিএমপির ৫ সহকারী কমিশনার পদে রদবদল
চট্টগ্রাম কোতোয়ালি জোনের সহকারী কমিশনার ও মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনারের পাঁচটি পদে রদবদল করা হয়েছে বলে জানা গেছে। শনিবার রাতে রদবদলের এ আদেশে স্বাক্ষর করেন সিএমপি কমিশনার আবদুল জলিল মন্ডল।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অর্থ, প্রশাসন ও ট্রাফিক) একেএম শহীদুর রহমান রদবদলের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই রদবদল করা হয়েছে।
তিনি জানান, কোতোয়ালি জোনের সহকারী কমিশনার শাহ মো.আব্দুর রউফকে শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন শাখায় বদলি করা হয়েছে। তার জায়গায় এসেছেন নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (উত্তর) মো.মাঈন উদ্দিন।
এদিকে নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (উত্তর) পদে সহকারী কমিশনার (ইমিগ্রেশন) মো. কামরুজ্জামানকে আনা হয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) আনোয়ার হোসনকে বদলি করা হয়েছে ট্রাফিক বিভাগে। তার জায়গায় এসেছেন ট্রাফিক বিভাগ থেকে আসা সহকারী কমিশনার ফয়জুল হক।
এসকেডি/বিএ/আরআইপি