সিলেটে চা বাগান থেকে অস্ত্র উদ্ধার


প্রকাশিত: ০২:২১ পিএম, ২৪ মে ২০১৫

সিলেটের লাক্কাতুরা চা-বাগান থেকে দুটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র‍্যাব-৯। রোববার বিকালে র‍্যাব-৯ এর সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাত পৌনে ১১টার দিকে র‍্যাব-৯, সিপিসি-১, (সিলেট ক্যাম্প) এর এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এক দল র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে লাক্কাতুরা চা-বাগানে প্রবেশের রাস্তার পাশে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের পাশের খালি জায়গা থেকে ওয়ান শুটার দুটি উদ্ধার করে।

ছামির মাহমুদ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।