রাজশাহীতে শীর্ষে রয়েছে বগুড়া ক্যান্ট.পাবলিক স্কুল অ্যান্ড কলেজ


প্রকাশিত: ১০:০৭ এএম, ৩০ মে ২০১৫

রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় আট জেলা থেকে এবার ২ হাজার ৫৮৮টি স্কুলের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে প্রতিবারের মতো এবারো শীর্ষ স্থানে রয়েছে বগুড়া জেলা। এ জেলা থেকে বোর্ডের প্রথম স্থানে রয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। দ্বিতীয় স্থানে রয়েছে বগুড়া জিলা স্কুল। আর তৃতীয় স্থানসহ সবমিলিয়ে শীর্ষ ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৫টিতে রয়েছে রাজশাহীর শিক্ষা প্রতিষ্ঠান।

এগুলো হলো, রাজশাহী কলেজিয়েট স্কুল (৪র্থ), রাজশাহী গভর্নমেন্ট গার্লস উচ্চ স্কুল (৭ম), রাজশাহী পিএন গার্লস স্কুল (৯ম) এবং রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল (১১ তম)।    

এদিকে, প্রথম ২০টিতে স্থান পাওয়া জেলার অন্যান্য স্কুলগুলো হলো বগুড়া গভর্নমেন্ট গার্লস উচ্চ বিদ্যালয় (৫ম), পাবনা ক্যাডেট কলেজ (৬ষ্ঠ), বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ (৮ম), বগুড়া শস হারম্যান মেইনার কলেজ (১০ম), পাবনা জিলা স্কুল (১২ তম), নওগাঁ গভর্নমেন্ট কেডি উচ্চ বিদ্যালয় (১৩ তম), বগুড়া পল্লী উন্নয়ন স্কুল (১৪ তম), বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল (১৫ তম), পাবনা গভর্নমেন্ট গার্লস উচ্চ বিদ্যালয় (১৬ তম), সিরাজগঞ্জ মোমেনা আলী বিজ্ঞান স্কুল (১৭ তম), পাবনা আল হেরা একাডেমি (১৮তম), জয়পুরহাট আরবি গভর্নমেন্ট উচ্চ বিদ্যালয় (১৯তম) ও নাটোর কাদিরাবাদ ক্যান্টমেন্ট পাবলিক স্কুল (২০তম)।  

এবার গতবারের চেয়ে শত ভাগ পাসকৃত স্কুলের সংখ্যাও কমেছে। এবার শতভাগ পাসকৃত স্কুলের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬৯টি। গতবার ছিল এক হাজার ৫৫টি।

শাহরিয়ার অনতু/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।