বিটিপিএসপি ও চট্টগ্রাম চেম্বারের মতবিনিময় সভা
চট্টগ্রাম চেম্বার ও বাংলাদেশ ট্রেড পলিসি সাপোর্ট প্রোগ্রাম (বিটিপিএসপি)’র যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থায়নে বিটিপিএসপি’র আওতায় সমন্বিত বাণিজ্য নীতিমালার খসড়ার ওপর সভায় আলোচনা হয়। মঙ্গলবার সকালে স্টেকহোল্ডারদের মতামত গ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে এতে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ প্রধান অতিথি ও বিটিপিএসপি’র প্রজেক্ট ডিরেক্টর ফকির ফিরোজ আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় খসড়া বাণিজ্য নীতিমালার ওপর তথ্যচিত্র উপস্থাপন করেন বিটিপিএসপি’র ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর ড. মো. আবদুস সালাম। এ সময় চেম্বার সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালকবৃন্দ মো. এম এ মোতালেব, মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), মো. জহুরুল আলম, মো. রকিবুর রহমান (টুটুল) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ডেপুটি চিফ মো. মোসলেহ উদ্দিন, সরকারি-বেসরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ বলেন, মধ্যম আয়ের দেশে পরিণত হতে আগামী ছয় বছরের মধ্যে ১০ শতাংশ জিডিপি অর্জন করতে হবে। এক্ষেত্রে কর্মভিত্তিক শিক্ষা দানের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে শ্রমঘন শিল্পায়ন প্রয়োজন। যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পরিবহন খরচ কমানো বিশেষ করে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় ভূমিকা পালন করতে সক্ষম হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের ডেপুটি চিফ মো. মোসলেহ উদ্দিন, চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, জাপানের অনারারি কনসাল জেনারেল মো. নুরুল ইসলাম, বিজিএমইএ’র পরিচালক অঞ্জন শেখর দাশ, বিকেএমইএ’র সাবেক পরিচালক শওকত ওসমান, বর্ষীয়ান ট্রেডবডি নেতা তাহের সোবহান এবং ক্ষুদ্র পাদুকা শিল্প মালিক গ্রুপের প্রাক্তন সভাপতি মো রফিকুল ইসলাম।
বিএ/আরআই