ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ৭ দোকানকে জরিমানা
ফটিকছড়িতে ভেজাল বিরোধী অভিযানে ৭ দোকানে ৬১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার উপজেলার ধর্মপুর ইউনিয়নেরর আজাদী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
মেয়াদোত্তীর্ণ, ভেজাল ও বিএসটিআই`র অনুমোদন বিহীন খেজুর, সেমাই, নুডলস, সরিষার তেল, সয়াবিন তেল, ঘি, কোকাকোলা, সেভেনআপ, আইসক্রিম রাখার দায়ে তৌহিদ স্টোরকে ১৫ হাজার, হারুন স্টোরকে ১০ হাজার, নুরুল আলম স্টোরকে ১৫ হাজার, ইয়াছিন ব্রাদার্সকে ১০ হাজার, নাজিম স্টোরকে ১ হাজার, ভজন স্টোরকে ৫ হাজার, মিলন স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকালে ফটিকছড়ি থারার উপ পরিদর্শক সৈদুল আলম, সেনিটারি ইনেসপেক্টর রোকনুজ্জামান, একাডেমিক সুপারভাইজার আকরাম হোসেন ও সহকারী মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো নজরুল ইসলাম বলেন, সুন্দর পরিপাটি দোকানে অধিকাংশ পণ্য মেয়াদোত্তীর্ণ ও ভেজালে ভরা। বিএসটিআই`র অনুমোদনও নেই। তাই ভোক্তা অধিকার আইন ২০১১ লঙ্ঘন করার দায়ে ৭ দোকানিকে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসএইচএস/আরআইপি