গোদাগাড়ীতে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকচাপায় হাসিবুল ইসলাম (১১) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের সুলতানগঞ্জ ফরিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিবুল উপজেলার সুলতানগঞ্জ এলাকার আবদুল হাকিমের ছেলে। সুলতানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়তো সে।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। আটক করা হয়েছে ট্রাকের চালককেও। গোদাগাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি এ তথ্য নিশ্চিত করেছেন।
ফেরদৌস সিদ্দিকী/এএম/এসএম