কক্সবাজারে মানবপাচার মামলার ৩ আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০১:২৩ পিএম, ১৪ মার্চ ২০১৮
ছবি-ফাইল

মানবপাচারের অভিযোগে টাঙ্গাইল সদর থানার একটি মামলায় অভিযুক্ত কক্সবাজারের তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার ভোর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা বাজার ও ইনানী থেকে তাদের গ্রেফতার করা।

র‌্যাব কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, রামুর খুনিয়াপালং ইউনিয়নের গোয়ালিয়াপালং এলাকার আশরাফ মিয়ার ছেলে মফিজ মিয়া প্রকাশ মনছুর, ধোয়াপালং এলাকার আবদুল গফুর ও পেচারদ্বীপ এলাকার আবুল কালাম।

র‌্যাব ৭ কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন বলেন, গ্রেফতাররা ২০১৫ সালে টাঙ্গাইল সদর থানার মানবপাচার আইনে করা মামলার আসামি। তাদের গ্রেফতারে টাঙ্গাইল থেকে র‌্যাবের একটি টিম কক্সবাজার আসে। তারা সহযোগিতা চাইলে আমরা তা দিয়েছি।

সায়ীদ আলমগীর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।