নারায়ণগঞ্জে হেফাজতের আমিরসহ ৬২ জনের বিরুদ্ধে পরোয়ানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ২২ এপ্রিল ২০১৮

২০১৩ সালের হেফাজতের অবরোধ কর্মসূচিতে নাশকতার মামলায় নারায়ণগঞ্জ জেলা হেফাজত ইসলামের আমির মাওলানা আব্দুল আউয়াল ও জেলা বিএনপির সহসভাপতি খন্দকার আবু জাফরসহ বিএনপি এবং হেফাজতের ৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার দুপুরে নারায়গঞ্জ জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশোক কুমার দত্তের আদালতে চার্জ শুনানির দিন আসামিরা উপস্থিত না থাকায় আসামিদের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালে ১১ মে কাঁচপুর পুলিশ ফাঁড়িতে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় সোনারগাঁও থানা পুলিশ বাদী হয়ে ৮২ জন বিএনপি ও হেফাজতের নেতাকর্মীর নামে একটি মামলা করেন।

ওই মামলায় রোববার সকালে ৮২ জন আসামির মধ্যে ২০ জন আদালতে হাজির হয়ে সময়ের আবেদন করলে আদালত তাদের সময় আবেদন মঞ্জুর করেন এবং বাকি ৬২ জনের সময় আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।

শাহাদাত হোসেন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।