কূটনৈতিক সমাধানের সুযোগ দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে: কাতারের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৩২ পিএম, ০৭ এপ্রিল ২০২৬
ছবি: এএফপি (ফাইল)

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কাতার সতর্ক করে বলেছে, কূটনৈতিক সমাধানের সুযোগ দ্রুত সংকুচিত হয়ে আসছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, আমরা এমন এক পর্যায়ের কাছাকাছি পৌঁছে গেছি, যেখানে পরিস্থিতি পুরো অঞ্চলে নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়তে পারে।

তিনি জোর দিয়ে বলেন, দীর্ঘস্থায়ী এই সংঘাত কোনো দেশের দীর্ঘমেয়াদি স্বার্থে নয়। এই যুদ্ধ চলতে থাকলে কোনো পক্ষই শেষ পর্যন্ত বিজয়ী হবে না।

একইসঙ্গে সাম্প্রতিক সময়ে জ্বালানি ও বেসামরিক অবকাঠামোর ওপর হামলার সমালোচনা করে আল-আনসারি বলেন, যে পক্ষই হোক, বেসামরিক ও জ্বালানি অবকাঠামোর ওপর হামলা গ্রহণযোগ্য নয়।

তিনি আঞ্চলিক নৌপথ নিয়ে বাড়তে থাকা উত্তেজনার দিকেও ইঙ্গিত করেন, বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালি প্রসঙ্গে।

আল-আনসারি বলেন, হরমুজ কোনো খাল নয়, এটি একটি প্রাকৃতিক প্রণালি। এই অঞ্চলের সব দেশেরই এটি ব্যবহারের অধিকার রয়েছে।

বিশ্লেষকদের মতে, কাতারের এই সতর্কবার্তা ইঙ্গিত দিচ্ছে যে, দ্রুত কূটনৈতিক উদ্যোগ না নিলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।