নারায়ণগঞ্জে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, অর্ধকোটি টাকার ক্ষতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:২০ পিএম, ০২ জুলাই ২০১৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় রাসেল পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

সোমবার দুপুর ১টার দিকে ফতুল্লার পূর্ব দেলপাড়াস্থ রাসেল পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর নারায়ণগঞ্জের হাজীগঞ্জ ও মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তিনঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে, কারখানায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিকেএমইএ’র সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান। এ সময় কারখানা মালিককে বিকেএমইএ’র পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই কামরুল হাসান জানান, রাসেল পোশাক কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট তিনঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

শাহাদাত/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।