রূপগঞ্জে ট্রাক ও পিকআপ সংঘর্ষে নিহত ২

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ১১ জুলাই ২০১৮
ছবি-প্রতীকী

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাড়ির মালিক মিজান এবং চালক আবির হাসান। এসময় রাস্তার দু’দিকে প্রায় ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

কাচঁপুর হাইওয়ে থানার (ওসি) আব্দুল কাইয়ুম আলী সরদার জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন মারা যান। অপরজনকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মীর আব্দুল আলীম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।