ফতুল্লায় ফ্ল্যাট থেকে সাবেক এজিবি কর্মকর্তার মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০২:২১ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজ ফ্ল্যাট থেকে সাবেক এজিবি কর্মকর্তা শাহাদাৎ হোসেনের (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ সেপ্টেম্বর) রাত ১২টায় ফতুল্লার জামতলা ধোপাপট্রি এলাকার সোহাগ মিয়ার ভাড়া দেয়া বাড়ির তিন তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাহাদাৎ হোসেন মুন্সিগঞ্জ সদরের আশুরান গ্রামের মৃত.সামসুল হক মোল্লার ছেলে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, শাহাদাৎ ও তার স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছে। সম্প্রতি শাহাদাৎ তার স্ত্রী বিলকিস বেগমের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি জিডিও করেন।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল জানান, নিহতের শরীরে আঘাতের অংসখ্য দাগ রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। হত্যাকারীদের সনাক্তে তদন্ত চলছে।

নিহতের স্ত্রী বিলকিস বেগম জানান, ঢাকার সেগুনবাগিচায় এজিবি অফিসের সিনিয়র অডিট অফিসার ছিলেন শাহাদাৎ হোসেন। পাঁচ বছর আগে তিনি চাকুরি থেকে অবসর নেন। আমাদের সংসারে দুই মেয়ে এক ছেলে রয়েছে। ২৯ আগস্ট বিকালে শাহাদাতকে নারায়ণগঞ্জ লঞ্চঘাট থেকে শরিরের আঘাতসহ মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বাসায় নিয়ে আসি। সন্ধ্যায় হঠাৎ সে মারা যায়।

মো. শাহাদাত হোসেন/ এএইচ/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।