ভ্যানকে ধাক্কা দিয়ে খালে কাভার্ডভ্যান, নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০৫ এপ্রিল ২০১৯

কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যানের ধাক্কায় আবদুল আলিম (২৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই পথচারী আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল আলিম কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভানী গ্রামের হাসু মিয়ার ছেলে। আহতরা হলেন- চান্দিনা উপজেলা সোনাপুর গ্রামের আবুল কালামের স্ত্রী তাসলিমা আক্তার ও দেবীদ্বার উপজেলার আবদুল কাদেরের ছেলে মো.আবু হানিফ।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সফিকুদ্দিন মুন্সি জানান, শুক্রবার মহাসড়কের মাধাইয়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান একটি ভ্যানকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়। এই ঘটনায় আরও দুই পথচারী আহত হন।

আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।