অবরোধে প্লাস্টিক শিল্পের ক্ষতি আড়াইশ কোটি টাকা


প্রকাশিত: ০৯:৩৮ এএম, ২৫ জানুয়ারি ২০১৫

২০ দলীয় জোটের ডাকা চলমান অবরোধ কর্মসূচিতে ব্যাপক ক্ষতিতে পড়েছে দেশের প্লাস্টিক খাত। গত ২০ দিনের টানা অবরোধে প্লাস্টিক খাতে ২৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। উৎপাদন কমেছে ২০ থেকে ২৫ শতাংশ। এমন পরিস্থিতিতে প্লাস্টিক খাতকে বাঁচাতে দ্রুত রাজনৈতিক সমঝোতা চেয়েছেন বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক এসোসিয়েশন-বিপিজিএমইএ।

সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন রোববার এক সংবাদ সম্মেলনে বলেন,  অবরোধে প্রতিদিন ১২ কোটি টাকা ক্ষতি হচ্ছে। উৎপাদন কমেছে ২০ থেকে ২৫ শতাংশ। এভাবে চললে আমরা ব্যবসায়িরা টিকে থাকতে পারব না।

তিনি আরো বলেন, প্লাস্টিক খাতের কাঁচামাল আমদানি করতে হয়। অপরদিকে, উৎপাদিত পণ্য দেশে ও বিদেশে বিপণনে পাঠাতে হয়। কিন্তু অবরোধে চলাচলে ব্যহত হচ্ছে।

সংগঠনটি বলছে, বাংলাদেশের বড় বড় কিছু প্রতিষ্ঠান তাদের প্লাস্টিক সামগ্রি বিদেশে রপ্তানি করছে। আমরা চাই আগামি ২০২১ সালের মধ্যে রপ্তানি ১০০ কোটি ডলারে নিয়ে যেতে। কিন্তু এভাবে চললে বাঁচব কিভাবে। রাজনৈতিক এই সংকটে আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে। একই সঙ্গে অভ্যন্তরীন সমস্যারও সমাধান দরকার। বিদ্যুৎ সংকট কিছুটা সমাধান হলেও গ্যাস সংকট সমাধান হয়নি। অথচ দেশের ৫ হাজার শিল্প পুরোপুরি গ্যাস নির্ভর।

# মঙ্গলবার শুরু হচ্ছে প্লাস্টিক মেলা

এসএ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।