ঊর্ধ্বমূখী ধারায় লেনদেন চলছে


প্রকাশিত: ০৭:০৮ এএম, ১০ মার্চ ২০১৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমূখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়েছে।

লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সকাল সাড়ে ১১টা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৪৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭২৬ পয়েন্টে রয়েছে। শরীয়া ইনডেক্স ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১২ পয়েন্টে অবস্থান করছে। এসময় ডিএসইতে টাকায় লেনদেন হয়েছে ৬১ কোটি টাকা।

এই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৪৩টির দাম বেড়েছে, কমেছে ৬০টির আর অপরিবর্তিত রয়েছে ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ারের।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৬২৮ পয়েন্টে। সিএসইতে মোট ১৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ৪৯টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬ কোটি ৫১ লাখ টাকা।

এসআই/এএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।