ব্র্যাক ব্যাংকের বোর্ডসভা ১৬ মার্চ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা আগামী ১৬ মার্চ সোমবার অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, পর্ষদসভায় ব্যাংকের ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে বৈঠকে আসতে পারে ব্যাংকের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা।
২০১৩ সালে ব্যাংকটি বিনিয়োগকানীদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে নগদ ১০ শতাংশ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ছিল। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছিল ৩ টাকা ২০ পয়সা।
উল্লেখ্য ‘এ’ ক্যাটাগরির এই ব্যাংক ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
এসআই/বিএ/আরআই