সিটি নির্বাচন : শুক্র ও শনিবার ব্যাংক চলবে


প্রকাশিত: ১২:১৮ পিএম, ২৪ মার্চ ২০১৫

আসন্ন ঢাকা দক্ষিণ, উত্তর ও চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রার্থীদের জামানতের টাকার ট্রেজারি চালান, পে অর্ডার ও প্রার্থীদের রসিদ সংগ্রহের জন্য ঢাকা ও চট্টগ্রাম নগরের তফসিলি ব্যাংকগুলোর সকল শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এক আদেশে এই নির্দেশ দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ থেকে এই নির্দেশ জারি করা হয়।

তবে একই সঙ্গে ব্যাংকগুলো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।

এসএ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।