জ্বালানি তেলের দাম কমানো হবে : অর্থমন্ত্রী
জ্বালানি তেলের দাম কমানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার সচিবালয়ে ঢাকা চেম্বারের প্রতিনিধি দলের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এ কথা জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামাঞ্জস্য রেখে দেশীয় বাজারে জ্বালানি তেলের দাম কমানো হবে। এ বিষয়ে আসন্ন বাজেটে ঘোষণা থাকবে। ঢাকা চেম্বারের পক্ষ থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে জ্বালানি তেলের দাম নির্ধারণের প্রস্তাব করলে উপরোক্ত মন্তব্য করেন অর্থমন্ত্রী।
গত এক বছর ধরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও বাংলাদেশে তা কমানো হয়নি।
এ প্রসঙ্গে সোমবার অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে অনেক আগেই জ্বালানি তেলের দাম কমলেও আমরা কমাইনি। কারণ, আমরা অনেক ভর্তুকি দিই।
তিনি বলেন, বিশ্ববাজারে জ্বালানিপণ্যের দাম কমায়, সরকারের ওপর ভর্তুকির চাপ কমেছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে সরকার চিন্তা-ভাবনা করছে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশীয় বাজারে দাম কমানোর। এ বিষয়ে ২০১৫-১৬ বাজেটে কিছু একটা ঘোষণা থাকবে।
একে