নতুন সিনিয়র অর্থসচিব স্বাক্ষরিত দুই টাকার নোট বাজারে


প্রকাশিত: ০১:০৯ পিএম, ৩১ মে ২০১৫

অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদের সই করা নতুন দুই টাকার নোট বাজারে যাচ্ছে। সোমবার থেকে এ নোট ইস্যু করা হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সিনিয়র অর্থসচিব মাহবুব আহমেদের স্বাক্ষরে ছাপানো ২ টাকা মূল্যমানের কারেন্সি নোট সোমবার থেকে ইস্যু করা হবে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস ও বাণিজ্যিক ব্যাংকসমূহের কাউন্টার থেকেও এ নোটটি  ইস্যু করা হবে। নতুন ২ টাকা নোটে অর্থসচিবের স্বাক্ষর ব্যতীত নোটের রং, জলছাপ, নিরাপত্তা সূতা, নক্সা, আকার ইত্যাদি সবই বর্তমানে বাজারে প্রচলিত ২ টাকা মূল্যমানের নোটের অনুরূপ।

নতুন ইস্যুকৃত এ নোটসহ বাজারে প্রচলিত ২ টাকার সকল নোট লিগ্যাল টেন্ডার হিসেবে যুগপৎ চালু থাকবে।

এসএ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।