কারণ ছাড়াই বাড়ছে সামিট পাওয়ারের দর


প্রকাশিত: ০৫:৫৩ এএম, ০২ জুন ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

বিশ্লেষণে দেখা যায়, গত এক মাসে কোম্পানির শেয়ার দর ২৭ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে   ৪২ টাকা ৮০ পয়সা পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে প্রায় ১৫ টাকা ২০ পয়সা বা ৫৫ শতাংশ।  আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। গত ৫২ সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ২৭ টাকা ৬০ পয়সা থেকে  ৪৫ টাকা ৯০ পয়সা পর্যন্ত।

উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এসআই/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।