শেয়ার বিক্রি করবে জিবিবি
পুঁজিবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ারের প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা সাড়ে ২৩ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এ সব শেয়ার বিক্রয় করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, জিবিবি লিমিটেডের কাছে জিবিবি পাওয়ারের মোট ৬৪ লাখ ৯২ হাজার ৬৯০টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে সাড়ে ২৩ লাখ শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রি করবে জিবিবি লিমিটেড।
উল্লেখ্য, মঙ্গলবার জিবিবি পাওয়ারের শেয়ার লেনদেন হচ্ছে ২১ টাকা ৬০ পয়সায়।
এসআই/এমএস